সারাদেশ | দ্য বেঙ্গল টাইম

তালতলীর ওসির মাধ্যমে সরকারি জমির দখল পেল ইব্রাহীম ফরাজি, ভিডিও ভাইরাল
বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের বিরুদ্ধে। জমি দখলের প্রক্রিয়ায় ওসির সশরীরে উপস্থিত থাকার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে ) সকালে জমি দখলের প্রক্রিয়ায় ওসির সশরীরে উপস্থিত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, ‘ওসি সাইদুল ইসলাম থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে চেয়ার পেতে বসে আছেন। আর তাঁর উপস্থিতিতেই স্থানীয় বাসিন্দারা জমি পরিমাপ করে সীমানা পিলার স্থাপন করছেন এবং ব্যবসায়ী ইব্রাহীম ফরাজীকে জমি বুঝিয়ে দিচ্ছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা শহরের মালিপাড়া স্লুইসগেট এলাকায় পানিউন্নয়ন বোর্ডের জমিতে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন মো. ইউসুফ নামে এক ব্যক্তির পরিবার। কিন্তু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ইব্রাহীম ফরাজী ওই বসতবাড়ির সামনের ১ শতাংশ জমির উপর কাঠের নির্মিত একটি দোকান ঘরের জমি ক্রয় সূত্রে মালিকানা দাবি করেন। তবে উভয় পক্ষের পানিউন্নয়ন বোর্ড (পাউবো) কতৃত কোন বৈধ কাগজপত্র নেই। পরে এই জমিসংক্রান্ত বিরোধ চরমে পৌঁছালে গত শুক্রবার উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন ওসি সাইদুল ইসলাম। অভিযোগ উঠেছে, সালিশ শেষ করেই ক্ষান্ত হননি ওসি। তিনি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ব্যবসায়ী ইব্রাহিম ফরাজীকে দোকান ঘরসহ সীমানা পিলার স্থাপন করে জমির দখল বুঝিয়ে দেন। সরকারি জমি উদ্ধারে আইনি এখতিয়ার পানি উন্নয়ন বোর্ডের থাকলেও, একজন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এভাবে সরকারি জমিতে সীমানা নির্ধারণ ও জমি দখল করিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে নানামুখী প্রশ্ন উঠেছে।

ইউসুফ খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছি। কিন্তু হঠাৎ করেই ইব্রাহিম ফরাজী নামের একজন দাবি করেন যে, তিনি ক্রয়সূত্রে আমাদের বসতঘরের সামনের জায়গার মালিক। এই বিষয়টির মীমাংসার জন্য থানায় সালিশ বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে ওসি সাহেব আমাকে একটি সালিশনামায় সই করতে বলেন। আমি সই দিতে রাজি না হওয়ায় তিনি আমাদের জেলে পাঠানোর হুমকি দেন এবং নানাভাবে ভয় দেখান। একপর্যায়ে আমাকে বাধ্য করে জোরপূর্বক সেই কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এরপরই ওসি সাহেব লোকবল নিয়ে এসে জমি পরিমাপ করে ইব্রাহিম ফরাজীকে জায়গাটি দখল করে দেন।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “উপজেলা শহরের ভেতরের একটি দোকানঘরের জমির মূল্য এখন প্রায় কোটি টাকা ছুঁইছুঁই। জমির পরিমাণ অল্প হলেও এর বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। তাই এই বিপুল চাহিদাকে পুঁজি করে বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি গোপনে একটি চক্রের দখলে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এবিষয়ে জানতে ইব্রাহিম ফরাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এম ইছহাক বাচ্চু বলেন, “আদালতের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া কোনো সম্পত্তির মালিকানা বা দখল বুঝিয়ে দেওয়ার এখতিয়ার থানা পুলিশের নেই। পুলিশ শুধু আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা থাকলে, পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।”

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “শহরের একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। পরে তাদের নিয়ে বৈঠক করে অমিমাংসিত বিষয়টি মিমাংসা করে দিয়েছি। তখন ওরা আমাকে সরেজমিনে গিয়ে দেখার জন্য বলছে, তখন আমি ওই জায়গায় গিয়েছি।”

এবিষয়ে পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, “ওই জমি সংক্রান্ত বিষয়ে থানা পুলিশ আমাদের অবগত করেনি। খোঁজ-খবর নিয়েছি জমি উদ্ধার করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

The post তালতলীর ওসির মাধ্যমে সরকারি জমির দখল পেল ইব্রাহীম ফরাজি, ভিডিও ভাইরাল appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে বন কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন
তালতলী উপজেলার বন বিভাগের ছকিনা বিট অফিসার জুমেল এবং নলবুনিয়া বিট অফিসার শাওনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ডিসি পয়েন্টের স্থানীয় লোকজন। আজ সকালে ডিসি পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন যে, এই দুই বিট অফিসার নিয়মিতভাবে তাদের হয়রানি করেন এবং বিভিন্ন অজুহাতে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের বনজ সম্পদ ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা হয় বলেও অভিযোগ করা হয়। এছাড়া, বনভূমি রক্ষা এবং স্থানীয়দের অধিকার আদায়ের দাবিতেও মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নং সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুচ সহিদ।

​তিনি বলেন, “বন বিভাগের কর্মকর্তাদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্থানীয়দের অধিকার রক্ষা এবং বনভূমি সংরক্ষণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

​মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ খান মিরাজ এবং স্থানীয় দোকানদারেরা। তারা এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান।

The post তালতলীতে বন কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানববন্ধন
বরগুনার তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চকিদার) আল আমিনের মাদক সেবন, বিক্রি এবং উসকানিমূলক আচরণের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

​আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ‘মরা নিদ্রা’ নামক স্থানে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয়রা অভিযোগ করেন যে, সরকারি দায়িত্বে থেকেও গ্রাম পুলিশ আল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তার এই অনৈতিক কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

স্থানীয়রা আরও দাবি করেন, আল আমিন শুধু মাদক ব্যবসার সাথেই জড়িত নয়, সে বিভিন্ন সময়ে বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্ব ও জনাব তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তার এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণে অতিষ্ঠ হয়ে আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ।

​মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত গ্রাম পুলিশ আল আমিনের বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে স্লোগান দিয়ে বলেন আল আমিন চকিদারের বহিষ্কার চাই চাকরি থেকে অপসারণ চাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালমন্দ করার বিচার চাই।

​মানববন্ধন শেষে উপস্থিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

The post তালতলীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানববন্ধন appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করায় বাদীকে বাড়িছাড়া ও প্রাণনাশের হুমকি
বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারকে বাড়ি ছাড়া করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য জামাল খাঁনের বিরুদ্ধে।

শুক্রবার (০১ মে) দুপুর ১২ টার দিকে তালতলী প্রেসক্লাব -এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইব্রাহিম খা এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ইব্রাহিম খাঁন উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার তাহের খান এর ছেলে। আর অভিযুক্ত জামাল খাঁ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইব্রাহিম খাঁন বলেন, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা গ্রামের নয়া মিয়া হাওলাদারের ছেলে মোঃ দুলালের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়, গত ২২ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য জামাল খাঁনের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা বসতবাড়ির জমির সীমানা পিলার উপড়ে ফেলে এবং মাটি কেটে জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই ন্যাক্কারজনক ঘটনার পর আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি। তবে মামলা করার পর থেকেই ইউপি সদস্য জামাল খাঁন মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। মামলা না তুললে আমাদের স্বপরিবারে এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছেন। আইনি লড়াইয়ে আমাদের দমাতে না পেরে ইউপি সদস্য জামাল খা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে আমার ছেলে গ্রাম পুলিশ আল-আমিন এর ছবি ব্যবহার করে বিভিন্ন অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছেন।

তিনি আরও বলেন, বর্তমানে ইউপি সদস্য জামাল খাঁন আমার ছেলের গ্রাম পুলিশের চাকরি খেয়ে ফেলা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। তাই সন্ত্রাসীদের ভয়ে আমাদের এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর মতো অবস্থা হয়েছে। অতিদ্রুত এই ডিজিটাল সন্ত্রাস বন্ধ এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অভিযুক্ত ইউপি সদস্য জামাল খাঁন বলেন,এগুলো সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন,এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীদের নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করা হবে।

The post তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করায় বাদীকে বাড়িছাড়া ও প্রাণনাশের হুমকি appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে রিয়াজ শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
তালতলী বরগুনার তালতলী উপজেলার ২নং ছোটবগী ইউনিয়নে চাঁদাবাজি ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে রিয়াজ শরীফ (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার ‘পুরানো ইটের ভাটা’ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ আলম হাওলাদার (৪৫) বাদী হয়ে এই অভিযোগ উত্থাপন করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিয়াজ শরীফ ও তার সহযোগীরা শাহ আলম হাওলাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত (গত ২০ এপ্রিল রোজ সোমবার আনুমানিক রাত ৮.৫০ মিনিটের সময় স্থানীয় পুরানো ইটের ভাটা এলাকায় শাহ আলমকে অটোগাড়ি থেকে ছিনিয়ে নিয়ে রিয়াজ শরীফের নেতৃত্বে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলাকারীরা শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​ভুক্তভোগী শাহ আলম হাওলাদার বলেন, ​”রিয়াজ শরীফ ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাকে ডর-ভয় দেখিয়ে চাঁদা চেয়ে আসছিল। আমি তাদের অন্যায় আবদারে রাজি না হওয়ায় তারা আমার ওপর হামলা করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

​ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত রিয়াজ শরীফের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

​এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post তালতলীতে রিয়াজ শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে ২৫০০ কৃষকের মাঝে আউশ ও গোলপাতার বীজ বিতরণ
​বরগুনার তালতলীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও গোলপাতার বীজ বিতরণ করা হয়েছে।

​আজ দুপুরে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা।

​বিতরণের পরিসংখ্যান:
​আউশ ধান বীজ: মোট ২,৫০০ জন কৃষক।
​গোলপাতার বীজ: মোট ১৪০ জন কৃষক।
​কৃষকদের প্রতিক্রিয়া

​সরকারের এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার কৃষক মোঃ মিজানুর রহমান বলেন: ​”আমরা সরকারকে ধন্যবাদ জানাই কৃষকদের এভাবে সময়মতো বীজ দিয়ে সহযোগিতা করার জন্য। এই সহায়তার ফলে আমাদের চাষাবাদে অনেক সুবিধা হবে।”

​উপকূলীয় অঞ্চলে গোলপাতার চাষ যেমন পরিবেশ রক্ষায় সহায়ক, তেমনি আউশ ধানের আবাদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সব ধরনের কারিগরি ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।

The post তালতলীতে ২৫০০ কৃষকের মাঝে আউশ ও গোলপাতার বীজ বিতরণ appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে ৬৫ বছরের বৃদ্ধার রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ এলাকাবাসীর
বরগুনার তালতলী উপজেলার ছকিনা ৪ নম্বর ওয়ার্ডে কহিনুর বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের দাবি—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, কহিনুর বেগম দীর্ঘদিন ধরে তার ছেলেদের বউদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে তিনি মাঝে মধ্যেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে অন্যত্র চলে যেতেন।
বুধবার তার মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা অভিযোগ করেন, কহিনুর বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের ভেতরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবি করা হলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে স্থানে বা যেভাবে মরদেহটি পাওয়া গেছে, সেখানে আত্মহত্যা করা কোনোভাবেই সম্ভব নয়। সাংবাদিক ও পুলিশ আসার পর ছেলের বউদের আচরণকে ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছেন প্রতিবেশীরা।

ঘটনার বিষয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন স্থানীয় মেম্বারের স্ত্রী। তিনি জানান, মৃত্যুর খবর শুনে তিনি যখন ওই বাড়িতে যান, তখন এক ভয়াবহ দৃশ্য দেখতে পান। তার ভাষ্যমতে:
“আমি যখন বাড়িতে পৌঁছাই, তখন দেখি কহিনুর বেগমের মরদেহ একটি ‘খাড়ালের’ (মাচা বা তাক) সাথে ঠেস দিয়ে রাখা। কিন্তু সেখানে কোনো রশি বা ফাঁসের চিহ্ন ছিল না। তাকে হত্যা করে এভাবে সাজিয়ে রাখা হয়েছিল বলে আমার বিশ্বাস।”

এলাকাবাসীর দাবি, ছেলের বউরাই মিলেমিশে এই বৃদ্ধাকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এটি হত্যা না কি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলছে।

The post তালতলীতে ৬৫ বছরের বৃদ্ধার রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ এলাকাবাসীর appeared first on দ্য বেঙ্গল টাইম.

নির্ধারিত সময় মানছেন না তালতলীর নির্বাচন কর্মকর্তা, সেবাপ্রার্থীদের ক্ষোভ
বরগুনার তালতলী উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে সহকারী নির্বাচন অফিসার মোসা. রুমার বিরুদ্ধে। নির্ধারিত সরকারি সময় উপেক্ষা করে নিয়মিত দেরিতে অফিসে আসার ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।

জানা যায়, সরকারী বিধি অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত থাকলেও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোসা. রুম প্রায় প্রতিদিনই সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে অফিসে উপস্থিত হন। এতে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সর্বশেষ আজ (১২ এপ্রিল) সকাল ৯টা ১৬ মিনিটে তাকে অফিসে প্রবেশ করতে দেখা যায়, যা অফিস সময় শুরুর পর। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলে আসছে বলে জানান সেবা নিতে আসা লোকজন।

এনআইডি কার্ডের সমস্যা সমাধানের জন্য সেবা নিতে আসা নাঈমসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ৯টার দিকে অফিসে এসে সহকারী নির্বাচন কর্মকর্তাকে পাইনি। এতে আমাদের সেবা গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে এবং অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।

সচেতন মহলের বলছে, সরকারি অফিসের নির্ধারিত সময়সূচি অমান্য করা শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়। বরং জনগণের মৌলিক সেবা পাওয়ার অধিকারকেও ক্ষুণ্ন করে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোসা. রুমা বলেন, আমি বিভিন্ন সময়ে অফিসে আসতে পারি না তার কারণ হলো আমি মাঠে তদন্তে যাই । আমি জেলা অফিসসহ বিভিন্ন স্থানে যাই। ৯ঃ১৬ তে অফিস আসার বিষয় কাছে ফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদক এর সাথে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি এবং কিছুটা অসুস্থ। তবে দেরিতে আসার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা আপনাদের মাধ্যমে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হবে।

The post নির্ধারিত সময় মানছেন না তালতলীর নির্বাচন কর্মকর্তা, সেবাপ্রার্থীদের ক্ষোভ appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ইসলামিয়া হসপিটালকে পনের হাজার টাকা জরিমানা
​বরগুনার তালতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ‘ইসলামিয়া হসপিটাল আ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এই দণ্ড প্রদান করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাফিয়া সুলতানা-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।

​অভিযান চলাকালীন প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তালতলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন তালতলী থানার একদল চৌকস পুলিশ সদস্য।

​জনস্বার্থ সংশ্লিষ্ট এই অভিযানে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:
​জলিল আহমেদ: উপজেলা প্রতিনিধি, এশিয়ান টিভি। আকন মুহাম্মদ রাসেল: উপজেলা প্রতিনিধি, ভোরের আলো।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা ভেজাল সামগ্রী বরদাশত করা হবে না।

The post তালতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ইসলামিয়া হসপিটালকে পনের হাজার টাকা জরিমানা appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে জ্বালানি তৈল সংকটে সেচ না দেয়ায় কৃষকের জমিতে ফাটল
বরগুনার তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের তীব্র সংকট অবশেষে কাটতে শুরু করেছে। এতে সেচ মৌসুমে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়ায় দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন হাজারো প্রান্তিক কৃষক।

জানা গেছে, গত কয়েক সপ্তাহ জ্বালানি তৈলের তীব্র সংকটের কারণে উপকূলীয় জেলা বরগুনার তালতলী উপজেলায় সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিশেষ করে বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হওয়ার উপক্রেম হয়েছিল। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত দুদিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় পাম্প মালিক ও প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফুটেছে।

কৃষক ফরিদ উদ্দিন, আব্দুস সালাম, আবুল মিয়া বলেন, ‘জ্বালানি তৈলের সংকট থাকায় ঠিকমতো জমিতে সেচ দিতে পারতাম না। কিন্তু এখন তৈল পাওয়ায় সময়মতো সেচ দিতে পারায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন পাওয়া যাবে বলে আশা করছি।’

জ্বালানি তৈল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স পায়রা ট্রেডার্স এর ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘জ্বালানি তৈলের তীব্র সংকটের মধ্যে ডিপো থেকে প্রতিবার ৫ হাজার লিটার তৈল দেওয়া হতো। কিন্তু ইউএনও মহোদয়ের প্রচেষ্টায় এখন থেকে প্রতিবার ১০ হাজার লিটার তৈল দেওয়া হচ্ছে এবং আরও অতিরিক্ত ৯ হাজার লিটার তৈল সরবারহ করা হচ্ছে। আশা করছি, এখন থেকে চাহিদা অনুযায়ী ভোক্তাদের মাঝে তৈল দেওয়া যাবে।’

তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস বলেন, ‘বোরো মৌসুমে সেচের জন্য কৃষকরা পর্যাপ্ত তেল না পাওয়ায় উৎপাদন ব্যহত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তেলের ব্যবস্থা করায় এখন কৃষকদের বোরো ক্ষেতে সেচ প্রদানে কোন সমস্যা হবেনা।’

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রান্তিক কৃষকদের জন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তেলের ডিপো কতৃপক্ষের সাথে একাধিকবার কথা বলে চাহিদা অনুযায়ী তৈল সরবারহ করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সেচ মৌসুমে কৃষকদের যেন এক ফোঁটা তেলের সংকটেও পড়তে না হয়, তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।’

The post তালতলীতে জ্বালানি তৈল সংকটে সেচ না দেয়ায় কৃষকের জমিতে ফাটল appeared first on দ্য বেঙ্গল টাইম.