তালতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ইসলামিয়া হসপিটালকে পনের হাজার টাকা জরিমানা

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

​বরগুনার তালতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ‘ইসলামিয়া হসপিটাল আ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এই দণ্ড প্রদান করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাফিয়া সুলতানা-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।

​অভিযান চলাকালীন প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তালতলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন তালতলী থানার একদল চৌকস পুলিশ সদস্য।

​জনস্বার্থ সংশ্লিষ্ট এই অভিযানে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:
​জলিল আহমেদ: উপজেলা প্রতিনিধি, এশিয়ান টিভি। আকন মুহাম্মদ রাসেল: উপজেলা প্রতিনিধি, ভোরের আলো।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা ভেজাল সামগ্রী বরদাশত করা হবে না।