তালতলী উপজেলার বন বিভাগের ছকিনা বিট অফিসার জুমেল এবং নলবুনিয়া বিট অফিসার শাওনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ডিসি পয়েন্টের স্থানীয় লোকজন। আজ সকালে ডিসি পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন যে, এই দুই বিট অফিসার নিয়মিতভাবে তাদের হয়রানি করেন এবং বিভিন্ন অজুহাতে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের বনজ সম্পদ ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা হয় বলেও অভিযোগ করা হয়। এছাড়া, বনভূমি রক্ষা এবং স্থানীয়দের অধিকার আদায়ের দাবিতেও মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নং সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুচ সহিদ।
তিনি বলেন, “বন বিভাগের কর্মকর্তাদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্থানীয়দের অধিকার রক্ষা এবং বনভূমি সংরক্ষণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ খান মিরাজ এবং স্থানীয় দোকানদারেরা। তারা এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান।
