তালতলীর ০২ নং ছোটবগী ইউনিয়নের নাপিত বাড়ি থেকে সরদারিয়া ব্রিজের খাল পুনঃখননের দাবিতে কৃষকদের মানববন্ধন। 

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের  বেতিপাড়া গ্রামের শতাধিক কৃষক আজ বুধবার সকাল ১০টায় ঘোপের খাল পুনঃখননের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বিলের খালপাড়ের রাস্তায় । খালটি দীর্ঘদিন খনন না করায় এটি মাটি ও আগাছায় ভরাট হয়ে গেছে। ফলে কৃষকদের সেচের পানির সংকট তৈরি হয়েছে, যা কৃষি উৎপাদনকে চরমভাবে ব্যাহত করছে।

মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষক পরিমল বাবু নিখিল,আব্দুল মজিদ , আব্দুল কাদের , মোঃ সুলতান হাওলাদার,  ও ইসাহাক, হারুন প্যাদা, শাহম, এনায়েত । তারা বলেন, এই ঘোপের খালটি একসময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে।

কৃষক পরিমল বাবু বলেন, “এই খালটা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন জমি আছে, কিন্তু পানিতে ডুবুডুবু  । কিভাবে চাষ করবো?”

কৃষক হারুন প্যাদা  বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল খনন না হলে আমরা দুর্ভিক্ষের মুখে পড়বো।”

কৃষক মোঃ ইসাহাক প্যাদা বলেন, “শুধু আমরা না, পুরো গ্রাম আজ এই ঘোপের খালের কারণে কষ্টে আছে। এটা এখনই খনন করা প্রয়োজন। 

সমাজ সেবক মোঃ সাহ আলম বলেন, “যেখানে আগে ধান হতো, এখন সেই জমিতে পানির চাপে নৌকা চলে এক দিকে অতিরিক্ত পানির চাপ। শুকনোর দিনে  ফাটল ধরে যায়। তাই সব মিলিয়ে দ্রুত ঘোপের খালটি খনন ও সুইজ গেট করা আমি একান্ত ভাবে মনে করি এগুলো ছাড়া চাষ করা অসম্ভব।”

ইউপি সদস্য এনায়েদ প্যাদা বলেন আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে একাদিক বার আবেদন করার পরও কোন সুরাহ পেলাম না 

মানববন্ধন শেষে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

উল্লেখ্য, বেতিপাড়া গ্রামের ঘোপের খালটি  তালতলীর অন্যতম কৃষিনির্ভর খাল। তাই খালটি পুনঃখনন হলে এখানকার শতশত কৃষক আবারও চাষাবাদে ফিরতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।