তালতলীতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব

বরগুনার তালতলীতে জমকালো আয়োজনে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব। বিভিন্ন অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ আগে গত ১২ জানুয়ারী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাঠ চত্বরে আয়োজন করা হয় ৫দিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’।

তারুণ্যের উৎসবে ৫ দিন দিনব্যাপী জমকালো আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি,মশা নিধনে অভিযান,র্বজ্য শূণ্যতা প্রচার,তারুণ্যের ভাবনায় কর্মশালা, যুব সমাবেশ, বির্তক প্রতিযোগিতা,৩৬ জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বৃক্ষ রোপণ, সাইবার সিকিউরিটি কর্মশালা,ব্যাডমিন্টন টুনামেন্ট,ফুটবল টুনামেন্ট, কাবাডি টুনামেন্ট, যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণী, পিঠা পুলি উৎসব,জুলাই ৩৬ চিত্র প্রদর্শনী। এছাড়াও মেলায় প্রদর্শনী হিসেবে ছিল ঐতিহ্যবাহী সুন্দরবনের ঐতিহ্য মধু প্রদর্শনী, বিজ্ঞানের উদ্ভাবনী, মৃৎ শিল্প, কৃষি বিপণন ও রাখাইন সহ বাঙালি পঠিা পুলি উৎসব। এইসব আয়োজনের শেষ দিনে ৬টি ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল,উপজেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল হক,উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা,সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত আল আমিনসহ ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপনে আমরা বিভিন্ন ইভেন্টের সাথে নানারকম দেশিয় খেলার আয়োজন করেছি, যা চলমান থাকবে। এক অন্যন্য উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই তারুণ্য মেলায় তালতলীর তরুণদের স্বস্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনোন্দিত করেছে। এছাড়াও আমি ২০২৪ এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এ উপজেলার শহীদ ও আহতদের ছবি স্মবলিত ৩৬ শে জুলাইয়ের চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি। যা এ উপজেলার সকলকে নাড়া দিয়েছে। তরুণ প্রজন্ম পরিচিত হতে পেরেছে তালতলীর এই বীর সাহসীদের সাথে।