জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল মোল্লার মেয়ের মৃত্যুতে মাওলানা শামীম এর শোক প্রকাশ

বিএনপি’র সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লার মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা শামীম আহমেদ।

জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামিম আহমেদ এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি বরগুনা জেলা বিএনপি নজরুল ইসলাম মোল্লার মেয়ে উপমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরও জানান আমি দেশের মাটি ছেড়ে লন্ডনে অবস্থান করায় আমার মামাতো বোন উপমার মৃত্যুর সময়ও কাছে থাকতে না পারায় আমি মানুষিক ভাবে কষ্ট পাচ্ছি।

উল্লেখ্য, উপমা দীর্ঘদিন ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতেলর আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।