বরগুনার তালতলীতে তরমুজ খেতে কাজ করতে গিয়ে বিএনপি নেতা কর্মীদের প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন দিনমজুর। উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল ২৫) এমনই অভিযোগ করেন শরীরের ঘাম ঝরানো মজুরেরা।
তরমুজ খেতে কাজ করা এবং সুবিধা বঞ্চিত হওয়া দিনমজুর দের দাবি, সকলে একত্রিত হয়ে দিনমজুর হিসেবে তরমুজ খেতে কাজ করেছেন। তবে দিন মজুরির অর্থ হাতে পেয়ে তারা আমাদেরকে না দিয়ে রোববার (২৮ মার্চ ২৫) ছোটবগী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সিকদার, সাবেক আহবায়ক হায়দার সিকদার ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মতুজা মোল্লা, যুব নেতা চুন্ন সিকাদর, মনেয়ার সিকদার, ফারুক সিকদার দিনমজুরের টাকা আত্মসাৎ করেছেন।
দিনমজুর মোঃ দুলাল বলেন, আমরা গরিব মানুষ। দিন মজুরি করে খাই। আমাদের টাকা বিএনপি’র কতিপয় নামধারী লোকেরা আত্মসাৎ করেছে। আমরা আমাদের ন্যায্য টাকা ফেরত চাই।
তবে অভিযুক্তদের মধ্য থেকে যুব নেতা মোঃ নিজাম সিকদার বলেন, ওরা আমাদের ইউনিয়নের ত্রাশ ঠকবাজ চাঁদাবাজ। এদের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদের জেন সঠিক বিচার হয় সেই প্রত্যাশা রইল আমার।
সমাজসেবক নুর মুহাম্মাদ বলেন, বিষয়টা আমি এবং হুমায়ন মাষ্টার মিউচুয়াল করার জন্য চেষ্টা করছিলাম কিন্ত এখন আমাদের মানে না। তাই আমরা ব্যর্থ হয়ে সঠিক বিচার চাই।
ছোটবগী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা তালুকদার বলেন, ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ দিয়েছে তারা নাকি দুই লক্ষ্য টাকা আত্মসাৎ করেছে। আমার যানামতে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের নাম ভাঙ্গিয়ে সুযোগ ভোগ করার চেষ্টা করছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
