রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আ. মান্নানের দাফন সম্পন্ন


বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান (৭৬) মৃত্যুবরন করেছেন। তিনি উপজেলার শিকারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক (অব:) ছিলেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের করমজা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মো. আ. মান্নান  স্ত্রী, দুই ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা’র উপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল’র নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন এবং জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম মামুন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।