তালতলীতে খান সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পাঞ্জাবি বিতরণ

​বরগুনার তালতলী উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে খান সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার তালতলী সদর রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল জলিল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাবের সভাপতি মোতালেব মিয়া এবং এশিয়ান টিভির তালতলী উপজেলা প্রতিনিধি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইফতার পরবর্তী বিশেষ উপহার বিতরণ পর্ব। খান সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল খান সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে একই রঙের (এক কালার) পাঞ্জাবি উপহার দেন।


​চেয়ারম্যান আব্দুল জলিল খান তার বক্তব্যে বলেন, “পবিত্র রমজান আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও খান সেবা ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় এভাবে কাজ করে যাবে।”

​ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।