যদি কেউ পানিতে ডুবে যেতে চায়, সবাই মিলে প্রতিরোধ করি এই প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার তালতলীতে পালিত হলো বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫।
বুধবার ২৩ শে জুলাই দুপুর ১২ টায় উপজেলা পরিষদে for Injury Prevention and Research, Bangladesh (CIPRB)Lifeboats এবং Princess Charlene of Monaco Foundation এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন এবং শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর রজত সেন এর সঞ্চালনায় CIPRB-এর উপ-পরিচালক আবুল বরকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
CIPRB থেকে সাঁতার শেখা শিশুদের অংশগ্রহণে
সাঁতার প্রতিযোগিতা ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।
এ সময় বক্তারা বলেন,শিশুদের সাঁতার শেখানো ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই পানিতে ডুবে মৃত্যুর হার কমানো সম্ভব।
অনুষ্ঠানে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু। সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, অ্যাসিস্টেন্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকার,সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
