প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজা নামাজে উপস্থিত শায়েখ জসীম উদ্দিন রাহমানী।

বরগুনায় বড় বোনের জানাজার নামাজে প্যারোলে সাড়ে ৩ ঘন্টার জন্যে মুক্তি পেয়ে উপস্থিত হয়েছেন শায়েখ জসীম উদ্দিন রাহমানী। এসময় জানাজা নামাজে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, গ্রেপ্তারের আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের নাম কানে শুনিনি। এছাড়াও তিনি দাবি করে বলেন বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল নেই। এটা শেখ হাসিনার তৈরি করা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে বরগুনার সার্কিট হাউজ ঈদগাঁ মাঠে বড় বোন মমতাজ বেগমের জানাজায় এসে তিনি এসব কথা বলেন।

জানাজা নামাজ উপলক্ষে শায়েখ জসীম উদ্দিন রাহমানীর আগামনকে কেন্দ্র করে সকাল থেকেই সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সদস্যরা। পরে হেলিকপ্টারযোগে বরগুনায় এসে বড় বোনের জানাজা নামাজে উপস্থিত হন জসীম উদ্দিন রাহমানী। এর আগেই জানাজা নামাজে উপস্থিত হন বরগুনার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

এসময় জানাজায় উপস্থিত সকলের উদ্দেশ্যে শায়েখ জসীম উদ্দিন রাহমানী বলেন, আমি কোন দল করিনা আমি একজন মুসলিম। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, গুরু বা প্রধান। তিমি সাংবাদিকের উদ্দেশ্য বলেন, আপনারা খুজে দেখবেন আমি গ্রেফতারের আগে আনসার উল্লাহ বাংলা টিম নামে কোন কিছু শুনেছেন কিনা। আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা। শেখ হাসিনা এই যুগের ফেরাউন সে বাংলাদেশের জনগণকে রাজাকার বা আনসার উল্লাহ আখ্যায়িত করে তার শাসন চালিয়েছিলো।

এই সর্বশেষ আন্দোলন এটা কোনো দলের নয় এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিস্টান সব মত