বরগুনার তালতলী উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে সহকারী নির্বাচন অফিসার মোসা. রুমার বিরুদ্ধে। নির্ধারিত সরকারি সময় উপেক্ষা করে নিয়মিত দেরিতে অফিসে আসার ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।
জানা যায়, সরকারী বিধি অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত থাকলেও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোসা. রুম প্রায় প্রতিদিনই সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে অফিসে উপস্থিত হন। এতে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সর্বশেষ আজ (১২ এপ্রিল) সকাল ৯টা ১৬ মিনিটে তাকে অফিসে প্রবেশ করতে দেখা যায়, যা অফিস সময় শুরুর পর। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলে আসছে বলে জানান সেবা নিতে আসা লোকজন।
এনআইডি কার্ডের সমস্যা সমাধানের জন্য সেবা নিতে আসা নাঈমসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ৯টার দিকে অফিসে এসে সহকারী নির্বাচন কর্মকর্তাকে পাইনি। এতে আমাদের সেবা গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে এবং অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।
সচেতন মহলের বলছে, সরকারি অফিসের নির্ধারিত সময়সূচি অমান্য করা শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়। বরং জনগণের মৌলিক সেবা পাওয়ার অধিকারকেও ক্ষুণ্ন করে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এ বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোসা. রুমা বলেন, আমি বিভিন্ন সময়ে অফিসে আসতে পারি না তার কারণ হলো আমি মাঠে তদন্তে যাই । আমি জেলা অফিসসহ বিভিন্ন স্থানে যাই। ৯ঃ১৬ তে অফিস আসার বিষয় কাছে ফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদক এর সাথে দুর্ব্যবহার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি এবং কিছুটা অসুস্থ। তবে দেরিতে আসার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা আপনাদের মাধ্যমে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হবে।
