বরগুনার তালতলী উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে খান সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার তালতলী সদর রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল জলিল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাবের সভাপতি মোতালেব মিয়া এবং এশিয়ান টিভির তালতলী উপজেলা প্রতিনিধি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইফতার পরবর্তী বিশেষ উপহার বিতরণ পর্ব। খান সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল খান সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে একই রঙের (এক কালার) পাঞ্জাবি উপহার দেন।
চেয়ারম্যান আব্দুল জলিল খান তার বক্তব্যে বলেন, “পবিত্র রমজান আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও খান সেবা ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় এভাবে কাজ করে যাবে।”
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
