তালতলীতে বিদ্যুতের তারে প্রাণ গেল এক নববধুর।

একটি ঘরে সুখের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন আসিয়া। মাত্র ১৮ বছর বয়সেই গৃহস্থালি জীবনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু বৈরী আবহাওয়া আর অসতর্ক বিদ্যুৎ ব্যবস্থাপনার বলি হয়ে ঝরে গেল তার তাজা প্রাণ।

শুক্রবার বিকেল ৬টার দিকে বরগুনার তালতলী উপজেলার ঠং পাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, ঘরে তখন বিদ্যুৎ ছিল না। ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার যেন কাউকে ক্ষতি না করে, সেই ভাবনায় আসিয়া সাহস করে হাত লাগান গুছিয়ে রাখার কাজে। কিন্তু ভাগ্য যেন তার জন্য ওঁত পেতে ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসায় আসিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চোখের পলকে সব শেষ হয়ে যায়।

স্বামী রাজিব শিকদার পেশায় একজন মোটরসাইকেল চালক। স্ত্রীর এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ তিনি। স্বপ্নভরা সংসারে এখন শুধু কান্না আর শোকের সুর।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, বর্তমানে ঘটনাস্থলে রয়েছি এটি।

এই বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আসিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের চোখে এখন শুধু অশ্রু একজন মায়াবতী তরুণীর চলে যাওয়ার ব্যথা যেন কেউ মুছাতে পারছে না।