তালতলীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার; নিহত’র ভাইয়ের দাবি হত্যা। 

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে জামাতা মোঃ আয়নাল মোল্লা (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার সোনা কাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজপাড়া এলাকার মোস্তফা হাওলাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আয়নাল মোল্লা  উপজেলার নিশান বাড়িয়া  ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার পুত্র। 

যানাগেছে প্রায় ২০ বিশ বছর আগে নিশান বাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার পুত্র মোহাম্মদ আয়নাল মোল্লার সাথে 

সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজ পাড়া গ্রামের 

 মোস্তফা হাওলাদার এর মেয়ে মিলা বেগমের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। এরপর ২০১৮ সালে মিলা বেগম সৌদি আরব চলে যায়। এরপর তিন বছর পূর্বে বাগেরহাটে মুক্তা নামের নারীকে বিবাহ করেন নিহত আয়নাল মোল্লা।

সেই সংসারে তাদের একটি পুত্র  সন্তান রয়েছে। স্বামীর দ্বিতীয় বিবাহর সংবাদ পেয়ে মিলা প্রায় এক বছর পূর্বে বাড়িতে আসেন। এ নিয়ে স্বামী ও প্রথম সংসারের স্ত্রী সন্তান ও শ্বশুরবাড়ির সাথে ঝামেলা লেগেই থাকতো। 

মৃতের ভাই বেল্লাল মোল্লা বলেন, গতকাল ফকির হাট বাজারে হানিফ কসাই এর বাড়ির সামনে বসে স্ত্রী মিলা, শ্যালক মানিক হাওলাদার, সন্তান রাব্বি মোল্লা মারধর করেন। আজ দুপুরে তাকে মৃত্যু অবস্থায় আয়নাল মোল্লাকে বাড়ির সামনে থেকে দেখতে পায় স্থানীয়রা এরপর আমাকে মুঠোফোনে জানায়।আমার ভাইকে ওরা হত্যা করেছে আমরা তার বিচার চাই। 

তবে হত্যার বিষয় অস্বীকার করে স্ত্রী মিলা বেগমের দাবী আমার স্বামী আত্মহত্যা করেছে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।