বরগুনার তালতলীতে মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) দিবাগত রাতে উপজেলার আঙ্গার পাড়া গ্রামের আঃ মজিদ মুন্সীর ছেলে হাফেজ বিনইয়ামিনের মাছের ঘেরে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে। ঘের মালিক হাফেজ মাওঃ মোঃ বিনইয়ামিন চাকরীর সুবাদে গাজিপুর সিটিতে অবস্থান করছেন।
এ ঘটনায় তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন তার চাচাত ভাই আবুল কালাম মুন্সী। তালতলী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন। সরেজমিন গিয়ে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে মাছের ঘের দেখাশোনা শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পরে ঘের মালিকের বড় ভাই আবুল বাশার মুন্সি। সকালে মাছের ঘেরে গিয়ে মাছ ভেসে উঠতে দেখতে পায়। বিষয়টি তিনি স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গকে জানান।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করেন মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছের শক্তিরোধ করে বেড় জাল দ্বারা মাছ শিকার করেছে। শিকার শেষে ঘের পাড়ে একটি বেড় জাল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর ঘেরের দক্ষিণ দিক দিয়ে কৃষি জমির ওপর দিয়ে মাছ নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ঘেরের এক পাড়ে তাদের কৃষি জমিতে সেচ দেওয়ার একটি মর্টার (পানির পাম্প) নিয়ে গেছে চোরচক্র। ঘের মালিক হাফেজ বিনইয়ামিন মুন্সির বড় ভাই আবুল বাশার মুন্সি এবং চাচাতো ভাই আবুল কালাম মুন্সি বলেন, সকালে আমরা ঘের পাড়ে এসে দেখি কে বা কাহারা রাতের আধারে বিষ প্রয়োগ করে জাল টেনে মাছ শিকার করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। তারা আরও বলেন, আমাদের সাথে স্থানীয় একটি মহলের সাথে জমিজমা সংক্রান্ত মামলা মোকাদ্দমা রয়েছে। তারা একেরপর এক আমাদের জমিজমা ও বাড়ির ঘর বেদখল করার চেষ্টা করছে।
তালতলী থানার ওসি মোঃ শাহজালাল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
