বরগুনার তালতলীতে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে এড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পরে তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন মসজিদ থেকে এ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিছিলে ইসকন বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি তালতলী বাজার প্রদক্ষিণ করে শাপলা মার্কেট এর সামনে ইসলামি আন্দোলন তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আফজাল হুসাইন এর সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জালাল পিয়াদা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমানক সহ এ সময় স্থানীয় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে সঠিক বিচার করতে হবে। বাংলাদেশ থেকে ইসকনকে দ্রুত নিষিদ্ধ ষোঘণা করা হোক। এ মিছিলকে ঘিরে শহরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জোরদার ছিল
