তালতলীকড়ইবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

​নিজস্ব প্রতিবেদক, তালতলী: বরগুনার তালতলী উপজেলার ৩ নং কড়ইবাড়িয়া ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আসন্ন এয়দশ নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

​বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি: সভায় প্রধান অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ জলিল শরীফ এবং সাবেক আহ্বায়ক মোঃ কবির আকন।
​উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করতে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইসাহাক আকন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মহিউদ্দিন।

​নির্বাচন পরিচালনা কমিটির ভূমিকা: আসন্ন নির্বাচনকে ঘিরে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন:
​মোঃ আসাদুজ্জামান ছগির (প্রধান উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটি)
​মোঃ এনায়েত হাওলাদার (উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটি)
​মোঃ রিয়াজ হাওলাদার (দপ্তর সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটি)
​সঞ্চালনা: অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন ৩ নং কড়ইবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মারুফ হাসান অপূর্ব।

​ সভায় কড়ইবাড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, আসন্ন এয়দশ নির্বাচনে একটি সুশৃঙ্খল এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হবে, যারা আগামী দিনের রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা রাখবে। সভায় স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।