জাতীয় পর্যায়ে এভারগ্রীনের সায়েম

নিউজ ডেস্ক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার ৪৫তম আসরে জুনিয়র বিভাগেও এবার অসাধারণ সব প্রকল্প নিয়ে এসেছে খুদে বিজ্ঞানীরা। বরগুনার আবদুল্লাহ আল সায়েম একাই বেশ কয়েকটি উদ্ভাবন নিয়ে এসেছে। গ্রাম এলাকায় গাছের ডাল পড়ে বিদ্যুৎ পরিবাহী দুটি সমান্তরাল তার এক হয়ে গেলে অথবা আগুন লাগলে শর্টসার্কিট হওয়ার ঘটনা প্রায়ই ঘটে।

সাইম এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতে দুটি সমান্তরাল বিদ্যুৎ পরিবাহী তার একত্র হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং শর্ট সার্কিটের কারণে আর ট্রান্সফরমার জ্বলে যাওয়ার ঝুঁকি থাকবে না। হিট সেন্সর থাকায় আগুন লাগলেও স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া যাবে।

sayem

ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইনফ্রারেড সেন্সর যুক্ত ব্লাইন্ড গ্লাস, বায়ুদূষণ রোধে ভ্যাকুয়াম এয়ার ফিল্টার, নারীদের জন্য জরুরি পরিস্থিতিতে সহজে সহায়তা পাওয়ার জন্য পরিধানযোগ্য প্রযুক্তি ট্র্যাকিং অ্যান্ড সেফটি শু। এর এক পাটিতে জিপিএস ট্র্যাকার আর অন্য পাটিতে লাগানো আছে ২৫০ কিলো ভোল্টের স্টান গান।

উদ্যমী খুদে বিজ্ঞানী সায়েম বরগুনার এভারগ্রীন পাবলিক মডেল স্কুলে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত। সায়েমের আবিষ্কার দেখে শিক্ষকরা অত্যন্ত আনন্দিত এবং তার প্রশংসা করেন।