বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকির তবক গ্রামের শতাধিক কৃষক আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিলের খাল পুনঃখননের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বাড়ির পিছনের খাল। খালটি দীর্ঘদিন খনন না করায় এটি মাটি ও আগাছায় ভরাট হয়ে গেছে। ফলে কৃষকদের সেচের পানির সংকট তৈরি হয়েছে, যা কৃষি উৎপাদনকে চরমভাবে ব্যাহত করছে।
মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষক নাসির উদ্দিন সুমন, সাবেক মেম্বার কবির , ওমর ফারুক ইউপি সদস্য, মোঃ শাহালি,। তারা বলেন, খালটি একসময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে।
কৃষক নাসির উদ্দিন সুমন বলেন, “এই খালটা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন জমি আছে, কিন্তু পানি নেই। কিভাবে চাষ করবো?”
কৃষক সাবেক মেম্বার কবির বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল খনন না হলে আমরা দুর্ভিক্ষের মুখে পড়বো।”

কৃষক মোঃ ওমর ফারুক ইউপি সদস্য বলেন, “শুধু আমরা না, পুরো গ্রাম আজ এই খালের কারণে কষ্টে আছে। এটা এখনই খনন করতে হবে।”
কৃষক শাহালী বলেন, “যেখানে আগে ধান হতো, এখন সেই জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। এবং বিগত আওয়ামী আমলে নিরানী দিয়ে আছারাই তো আর কলা দিয়ে মই দিতো আর বলতো আমরা খাল কাটি। কিন্ত সেচের পানি ছাড়া চাষ করা অসম্ভব।”
কৃষক সুমন বলেন আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে একাদিক বার আবেদন করার পরও কোন সুরাহ পেলাম না
মানববন্ধন শেষে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, জাকির তবকের পিছনের খালটি তালতলীর অন্যতম কৃষিনির্ভর এলাকা। খালটির পুনঃখনন হলে এখানকার শতশত কৃষক আবারও চাষাবাদে ফিরতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

