বরগুনার তালতলীতে শান্তি রানী নামে এক নারীর মাছের ঘেরে ঔষধ প্রয়োগ করে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- মোঃ গেদ্ধু মিয়া (৫৫), মোঃ রশিদ (৭০), মোঃ মাসুম (৫০) ও মোঃ নাসির (৪০)। অভিযুক্তরা সকলে বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বে বিবাদীগণ বাড়ির বেড়া কাটিয়া, জমির আইল সীমানা কাটিয়া ক্ষতি সাধান করে। পরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে মাছের ঘেরে ঔষধ প্রয়োগ করে মাছ ধরিয়া নিয়া অনুমান ৫০,০০০/- টাকার ক্ষতি করে।
এবিষয়ে ভুক্তভোগী শান্তি রাণী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এর আগেও কয়েকবার আমার ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু এবার আমার মাছের খেরে ঔষধ দিয়ে মাছগুলো ধরে নিয়ে গেছে আমি এর বিচার চাই।
এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

