বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (২৫জানুয়ারি ) ১০ থেকে ১১.৩০ মিনিট তালতলী ফায়ার সার্ভিসের সামনে এ চেকপোস্ট পরিচালনা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট মো শাকিল মাহামুদ এর নেতৃত্বে নৌবাহিনীর ২২ সদস্য এবং তালতলী থানা পুলিশের ০৪ সদস্য এ অভিযানে অংশ নেন।

অভিযানে মোটরসাইকেল, ইজিবাইক, মিনি ট্রাক, বাস ও সিএনজিসহ শতাধিক যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি চালানো হয়।
তল্লাশিকৃত যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল ১২০টি, ইজিবাইক ২০টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি এবং সিএনজি ৫টি ।
এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিল মাহামুদ বলেন, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

