শিক্ষা | দ্য বেঙ্গল টাইম

বরগুনায় জেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মোঃ শহিদুল ইসলাম, চারদিকে অভিনন্দনের জোয়ার
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কাউটিং আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরগুনা জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শহিদুল ইসলাম। তাঁর এই গৌরবময় অর্জনে জেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীমহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ কর্মজীবনে জনাব মোঃ শহিদুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানবিক গুণাবলি বিকাশ, সততা এবং স্কাউটিংয়ের মূলমন্ত্রে দীক্ষিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের যথার্থ মূল্যায়ন হিসেবেই তাঁকে জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করা হয়।

​স্থানীয় শিক্ষানুরাগী ও সহকর্মীদের মতে, শহিদুল ইসলাম স্যার সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করেই তাঁর চিন্তা-ভাবনা ও পরিকল্পনা সাজান। তাঁর এই সাফল্য পুরো বরগুনা জেলার জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আগামী দিনে অন্য শিক্ষকদেরও কাব স্কাউটিং ও শিক্ষাদানে আরও বেশি উদ্বুদ্ধ করবে।

​এক শুভেচ্ছা বার্তায় শুভাকাঙ্ক্ষীরা জানান:
“জনাব মোঃ শহিদুল ইসলাম স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। স্যারের এই অর্জন শুধু তাঁর একার নয়, এটি আমাদের সকলের জন্য এক চরম আনন্দের মুহূর্ত। আমরা স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনগুলোর আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। তাঁর হাত ধরে আমাদের কাব স্কাউটিং আন্দোলন আরও বহুদূর এগিয়ে যাক।”

​এদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে স্যারের শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সকলের একটাই প্রত্যাশা, আগামী দিনেও তিনি তাঁর এই মেধা ও শ্রম দিয়ে সমাজ ও জাতিকে আলোর পথ দেখিয়ে যাবেন।

The post বরগুনায় জেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মোঃ শহিদুল ইসলাম, চারদিকে অভিনন্দনের জোয়ার appeared first on দ্য বেঙ্গল টাইম.

খোলা আকাশের নিচে পাঠদান: ঝাড়াখালীতে ১৫৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী আলহাজ্ব নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যাওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। তপ্ত রোদ আর বৃষ্টির আশঙ্কায় চরম ঝুঁকির মুখে পড়েছে ১৫৪ জন ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন।

​স্থাপনা নেই, আছে শুধু শিক্ষার অদম্য ইচ্ছা ​১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ ৩১ বছরেও কোনো পাকা দালান বা ইটের ছোঁয়া পায়নি। বর্তমানে বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫৪ জন, যার মধ্যে নিয়মিত উপস্থিত থাকে ১২০ জনেরও বেশি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একমাত্র টিনের ঘরটি বিধ্বস্ত হওয়ায় এখন বসার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই।

​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সফিউল্লাহ বলেন:​”আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। কিন্তু সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এখন পুরো প্রতিষ্ঠানটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের স্কুলমুখী রাখা কঠিন হয়ে পড়বে।”

​প্রধান শিক্ষক তার অসহায়ত্ব প্রকাশ করে জানান:
​”আমাদের বিদ্যালয়টি এখন ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। জরুরি ভিত্তিতে মেরামত বা নতুন ভবন নির্মাণ না করলে পাঠদান চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

​সরেজমিনে দেখা যায়, তপ্ত রোদে গাছের নিচে কিংবা বিধ্বস্ত ঘরের কঙ্কালসার কাঠামোর নিচে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। এলাকাবাসীর দাবি, ডিজিটাল বাংলাদেশের এই সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে জরাজীর্ণ অবস্থায় থাকতে পারে না। দ্রুত সরকারি অনুদান ও স্থায়ী ইমারত নির্মাণের মাধ্যমে এই চরাঞ্চলের শিক্ষার আলো বাঁচিয়ে রাখার আকুতি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

​এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন আমি বিষয়টি জেনে ছি যথা সম্ভব চেষ্টা করছি।

The post খোলা আকাশের নিচে পাঠদান: ঝাড়াখালীতে ১৫৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত appeared first on দ্য বেঙ্গল টাইম.

তালতলীতে বর্ণমালা কিন্ডার গার্ডেনের যাত্রা শুরু
​নতুন বছরের এই দিনে বরগুনার তালতলীতে শিক্ষা প্রসারের নতুন অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো বর্ণমালা কিন্ডারগার্টেন’। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্কুলটির শুভ উদ্বোধন, অভিভাবক মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

​অনুষ্ঠানের মূল চিত্র সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।

​অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ২নং ছোটবগী ইউনিয়নের, প্যানেল চেয়ারম্যান নীনা বেগম। সাংবাদিক আকন মুহাম্মদ রাসেল মোঃ আবুল কালাম ইউপি সদস্য প্রতিষ্ঠাতা আবু হানিফ নয়ন বর্ণমালা কিন্ডার গার্ডেন।

​এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তালতলী উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্ণমালা কিন্ডারগার্টেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা। অভিভাবক মতবিনিময় সভায় অভিভাবকরা স্কুলের পাঠদান পদ্ধতি ও পরিবেশ নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন।

​ফলাফল ও বই বিতরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এরপর নতুন বছরের উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেন অতিথিরা। নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

​স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

The post তালতলীতে বর্ণমালা কিন্ডার গার্ডেনের যাত্রা শুরু appeared first on দ্য বেঙ্গল টাইম.

ঝাড়াখালী স্কুলে শিক্ষক-স্বেচ্ছাচারিতা, প্রধান শিক্ষকের নীরব সমর্থন!
বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতিমা আক্তারের বিরুদ্ধে মাসব্যাপী কর্মস্থলে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে প্রধান শিক্ষকের নীরব সমর্থন এবং আর্থিক লেনদেনের অভিযোগ স্কুলটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে ।

​সরল জমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফাতিমা আক্তার মাসের পর মাস ধরে ক্লাসে অনুপস্থিত। নবম শ্রেণির ছাত্র মো. ছিয়াম আকন সরাসরি জানায়, প্রায় তিন থেকে চার মাস ধরে ফাতিমা ম্যামকে ক্লাসে পাইনি। শুনেছি তিনি নাকি ঢাকায় পরীক্ষা দিতে গেছেন। তিনি আমাদের সমাজবিজ্ঞানের শিক্ষিকা, কিন্তু এখন আমাদের সেই ক্লাসগুলো হয় না। একজন শিক্ষকের এমন দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

​শিক্ষিকা ফাতিমা আক্তার প্রধান শিক্ষক মো. আ. লতিফ-এর আপন বোন হওয়ায় এই অনিয়ম যেন আরও প্রশ্রয় পেয়েছে। সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর মোল্লা জানান, ফাতিমা আক্তার দুই মাস ধরে ঢাকায় পরীক্ষা দিচ্ছেন বলে তিনি শুনেছেন, কিন্তু লিখিত কোনো ছুটির আবেদন আছে কিনা, তা তার জানা নেই। প্রধান শিক্ষক প্রথমে গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকার করলেও, পরে মৌখিক ছুটির কথা স্বীকার করেন। লিখিত আবেদন ছাড়া এমন দীর্ঘ ছুটি দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং প্রধান শিক্ষকের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।

​এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষিকা ফাতিমা আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হয়। একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, যার ফলে তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

​বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী মো. মাসুম বিল্লাহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, “প্রধান শিক্ষক আমার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে আমার নিয়োগ বাতিল করে অন্য একজনকে চাকরি দিয়েছেন।” মাসুম বিল্লাহ তার ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েছিলেন এবং এখন তিনি নিঃস্ব। তিনি তার চাকরি ফিরে পেতে চান।

​এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আমি এর আগে অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের এই ‘কঠোর ব্যবস্থা’ শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে, নাকি সত্যি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়।

The post ঝাড়াখালী স্কুলে শিক্ষক-স্বেচ্ছাচারিতা, প্রধান শিক্ষকের নীরব সমর্থন! appeared first on দ্য বেঙ্গল টাইম.

বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ১৫ বছর পর এডহক কমিটি গঠিত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা (০৩) টার দিকে বগীর হাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এহডক কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে বোড কর্তৃক মনোনীত প্রার্থী আব্দুল বারেক বারী তালুকদার সভাপতি মনোনীত হওয়ায় নবগঠিত এডহক কমিটির উপলক্ষে অভিষেক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এডভোকেট আব্দুল মজিদ তালুকদার বর্তমান জিপি,জেলা জজ কোট বরগুনা এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিল জেলা ওলামা দলের (যুগ্ম আহবায়ক) মাওঃ জসিম উদ্দিন, প্রভাষক বরগুনা কামিল মাদ্রাসা, বরগুনা। সোলায়মান তালুকদার (সভাপতি) কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।ইদ্রিসুর রহমান প্রধান শিক্ষক বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় মোঃ রাজা মিয়া, প্রধান শিক্ষক ছোট বগি কমডেকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ নুরু মিয়া প্রধান শিক্ষক ছোট বগী পিকে মাধ্যমিক বিদ্যালয়, এছাড়া চন্দনতলা সুবানপাড়া মাদ্রাসার সুপার মহোদয় এবং প্রাইমারির প্রধান শিক্ষক গন এছাড়া ও বিভিন্ন পেশা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত(১৫) পনের বছরে আমরা বগীর হাট মাধ্যমিক বিদ্যালয় এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখিনি আমরা অত্যন্ত আনন্দিত যে ফ্যাসিস্ট সরকার পতনের পর এরকম একটি উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে বিদায় আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আরো গর্বিত যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি মোহাম্মদ আব্দুল বারেকতালুকদার, শিক্ষক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান,অভিভাবক সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল, শিক্ষক সদস্য প্রধান শিক্ষক কে আমরা অনেক গর্বিত যেমন কবিগুরু বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দেও আমি একটি শিক্ষিত জাতি দিব। এরই ধারাবাহিকতায় এই এডহক কমিটি দ্বারা আমাদের এই বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়টি আরো সামনের দিকে যেন ধাবিত হয় এই প্রত্যাশা করি।

বর্তমান এডহক কমিটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি মোহাম্মদ আব্দুল বারেক তালুকদার বক্তব্য যে আমি একজন ব্যাংকার্স এসোসিয়েনের কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়। পবিত্র এই শিক্ষাঙ্গনকে লেখাপড়ার মানের দিক থেকে তালতলী উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ।আমাকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করায় আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি যেন ঐতিহ্যবাহী বহিরহাট মাধ্যমিক বিদ্যালয়কে সুন্দর ভাবে পরিচালনা করিতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।

প্রতিষ্ঠানের জমিদাতার ছেলে মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন আমরা বরিশাল বোর্ড কর্তৃক এরকম একটি কমিটি পেয়ে ধন্য মনে করি এতে আমি মনে করি এই কমিটি দ্বারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো অগ্রসর এবং ভালো শুনাম অর্জন করিতে পারিবে ।
বিশেষ অতিথি বর্তমান জিপি বরগুনা জেলা জর্জ কোর্ট, বরগুনা,বলেন এরকম একজন ভালো, দক্ষ, ও উচ্চ শিক্ষিত মানুষ অত্র প্রতিষ্ঠানের সভাপতি হওয়ায় আমরা এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান এরকম শিক্ষিত লোক সভাপতি হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উত্তরোত্তর উন্নতি হবে।

The post বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ১৫ বছর পর এডহক কমিটি গঠিত। appeared first on দ্য বেঙ্গল টাইম.

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নন এমপিও শিক্ষকের অবৈধভাবে ভারপ্রাপ্তের চেয়ার দখল
বরগুনার তালতলীতে একটি নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, কোনো এক অজানা, অদৃশ্য ও অপশক্তির প্রভাব খাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে “দীর্ঘদিন ধরে অবৈধভাবে খুঁটি গেড়ে বসে আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও সংশোধিত এম.পি.ও নীতিমালা ২০২১ এর ১৩ অনুযায়ী এম.পি.ও. ভুক্ত শিক্ষক জ্যেষ্ঠত্বের স্বীকৃতি পেলেও ২০২২ সাল থেকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ দখল করে আছেন শাহ্ নূরজাহান। এছাড়াও একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেগম নূরজাহান নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০০৩ সালে স্থাপিত হয়। ২০২২ সালে প্রতিষ্ঠানটি এম.পি.ও.ভুক্তির আবেদন করলে ২০২২ সালের ৬ জুলাই শাহ্ নূরজাহানের কাগজপত্র জটিলতার কারণে তিনি ব্যতীত অন্যরা এম.পি.ও.ভুক্ত হন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাঁদের সংশ্লিষ্ট পদে প্রথম এম.পি.ও. ভুক্তির তারিখ থেকে গণনা করা হলেও নন এম.পি.ও শিক্ষিকা শাহ্ নূরজাহান অলৌকিক ক্ষমতা বলে এখনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে গমনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তিনি এ প্রতিবেদক কে জানিয়েছেন ক্লাস চলাকালীন সময়ে তিনি অন্য কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থী খুঁজতে গিয়েছেন। যাহা শিক্ষা নীতিমালা বহির্ভূত।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে হাজিরা দিয়ে প্রতিদিনই কোথায় যেন যায়। ১০ জন শিক্ষক কর্মচারী কর্মরত থাকা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করলে জানা যায়, ৬ষ্ঠ শ্রেনীতে ৩ জন। ৭ম শ্রেনীতে ১ জন। ৮ম শ্রেনীতে কেউ নেই এবং ৯ম শ্রেনীতে ৪ জন শিক্ষার্থী উপস্থিত আছে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহ্ নূরজাহান বক্তব্য দিতে অস্বীকৃতি প্রদান করে, এ প্রতিবেদককে বলেন তুমি আমার ছোট ভাই। আমরা একসাথে বিকেলে অথবা কাল চা খাব।

গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা বলেন, নীতিমালা বহির্ভূত কাজ করে থাকলে তদন্ত সাপেক্ষে শিক্ষা নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগীয় আঞ্চলিক উপ-পরিচালক মাহবুবা হোসেন বলেন, নূরজাহান স্কুল আমি কখনো ভিজিট করিনি। এই বিষয় গুলো আমার জানা নেই। আপনারা এই বিষয়ের ওপর রিপোর্ট করেন।

The post এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নন এমপিও শিক্ষকের অবৈধভাবে ভারপ্রাপ্তের চেয়ার দখল appeared first on দ্য বেঙ্গল টাইম.

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিতব্য সারাদেশের ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী ২১ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। আজ মঙ্গলবার রাতে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত: আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ২১ তারিখ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

The post বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত appeared first on দ্য বেঙ্গল টাইম.

জাতীয় পর্যায়ে এভারগ্রীনের সায়েম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার ৪৫তম আসরে জুনিয়র বিভাগেও এবার অসাধারণ সব প্রকল্প নিয়ে এসেছে খুদে বিজ্ঞানীরা। বরগুনার আবদুল্লাহ আল সায়েম একাই বেশ কয়েকটি উদ্ভাবন নিয়ে এসেছে। গ্রাম এলাকায় গাছের ডাল পড়ে বিদ্যুৎ পরিবাহী দুটি সমান্তরাল তার এক হয়ে গেলে অথবা আগুন লাগলে শর্টসার্কিট হওয়ার ঘটনা প্রায়ই ঘটে।

সাইম এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতে দুটি সমান্তরাল বিদ্যুৎ পরিবাহী তার একত্র হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং শর্ট সার্কিটের কারণে আর ট্রান্সফরমার জ্বলে যাওয়ার ঝুঁকি থাকবে না। হিট সেন্সর থাকায় আগুন লাগলেও স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া যাবে।

এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইনফ্রারেড সেন্সর যুক্ত ব্লাইন্ড গ্লাস, বায়ুদূষণ রোধে ভ্যাকুয়াম এয়ার ফিল্টার, নারীদের জন্য জরুরি পরিস্থিতিতে সহজে সহায়তা পাওয়ার জন্য পরিধানযোগ্য প্রযুক্তি ট্র্যাকিং অ্যান্ড সেফটি শু। এর এক পাটিতে জিপিএস ট্র্যাকার আর অন্য পাটিতে লাগানো আছে ২৫০ কিলো ভোল্টের স্টান গান।

উদ্যমী খুদে বিজ্ঞানী সায়েম বরগুনার এভারগ্রীন পাবলিক মডেল স্কুলে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত। সায়েমের আবিষ্কার দেখে শিক্ষকরা অত্যন্ত আনন্দিত এবং তার প্রশংসা করেন।

The post জাতীয় পর্যায়ে এভারগ্রীনের সায়েম appeared first on দ্য বেঙ্গল টাইম.

আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা দেখতে রাজধানীর তেঁজগাও কলেজকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

থেকে শিক্ষাপঞ্চি এলোমেলোভাবে চলছে। কখনো পরীক্ষা নেওয়া যায়নি কখনো বা পরীক্ষা নির্ধারিত সময়ের পরে নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিল মাসে। এখন যদি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে আগামী বছর থেকে স্বাভাবিক সময়ে ফিরবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।

পরীক্ষার বিভিন্ন প্রস্তুতির কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আশা করেন এবার কোনো অনাকাঙ্কিত ঘটনা ঘটবে না।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল অহমেদ এবং আন্তশিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

এর আগে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয় সকাল ১০টার দিকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগেই ঘোষণা দেওয়া হয়েছে, পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে।

অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এই সময়ের পর প্রবেশ করতে দিলে তাঁর নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি নিবন্ধন খাতায় লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।

The post আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা appeared first on দ্য বেঙ্গল টাইম.

মাধ্যমিক পরিক্ষার ফলাফলে এ বন্ধ হতে পারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবার মোট ৪১টি মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি মাদ্রাসা এমপিওভুক্ত, এর মানে হলো এগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান।

এখন এই নয়টি মাদ্রাসার এমপিওভুক্তি বন্ধ করার পরিকল্পনা করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তারই আলোকে ওই মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি কেন বন্ধ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। এ ছাড়া যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৮ জুলাই এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার সারা দেশের ২৯ হাজার ৭১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

এবার মোট ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। এর মধ্যে ৪১টিই মাদ্রাসা। গত বছরও ৪১টি মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থীও পাস করেনি।

বেতন পাওয়া ৯ মাদ্রাসা থেকেও সবাই ফেল

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শূন্য পাস করা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নওগাঁর পত্নীতলার চক ফরিদ মেহেরুল্লা দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি। একই উপজেলার বড় বিদিরপুর দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ২০ জন ও হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ১৯ জন। কিন্তু কেউ পাস করেনি।

এর মধ্যে হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসাটি ২০০০ সালে এমপিওভুক্ত হয়। অর্থাৎ তখন থেকেই মাদ্রাসাটির শিক্ষকেরা সরকার থেকে বেতনের একটি অংশ পান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান দাবি করেন, করোনার পরও শিক্ষার্থীদের নিয়মিত আনা যায়নি। তাঁর মতে, এটিই মূল কারণ।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর আর এফ এস দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষা দিলেও সবাই অকৃতকার্য হয়েছে। তবে মাদ্রাসার সুপার বেলায়েত হোসেন দাবি করেন, পরীক্ষার কেন্দ্রে একটি সমস্যা হয়েছিল। বিষয়টি জানিয়ে তাঁরা বোর্ডে আবেদন করেছেন। মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত।

এ ছাড়া যশোরের মনিরামপুরের হায়াতপুর দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন এবং একই উপজেলার শমসেরবাগ দাখিল মাদ্রাসা থেকে সাতজন, নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল‍্যাপুর দারুছ্ছালাম মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন এবং রাজশাহীর তানোরের ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষা দিলেও কেউ পাস করতে পারেনি।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুটি বিদ্যালয় থেকে এবার কেউ পাস করেনি। এর মধ্যে একটি হলো গোপালগঞ্জের মুকসুদপুরের পূর্ব লখন্ডা জিরাতলী উচ্চবিদ্যালয়। আরেকটি টাঙ্গাইলের সখীপুরের কালিয়া আড়াইপাড়া গার্লস হাইস্কুল।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, তাঁদের বোর্ডের অধীন বিদ্যালয় কর্তৃপক্ষকে ডেকে কারণ ও তথ্য জানা হবে। হয়তো এমনও হতে পারে, এক বছর সময় দিয়ে শর্ত দেওয়া হবে। যদি তারা এই এক বছরের মধ্যে শর্ত পূরণ করতে না পারে, তাহলে হয়তো এসব প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হতে পারে।

The post মাধ্যমিক পরিক্ষার ফলাফলে এ বন্ধ হতে পারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান appeared first on দ্য বেঙ্গল টাইম.