অর্থনীতি | দ্য বেঙ্গল টাইম

কমলো স্বর্ণের দাম
টানা ৪ দফা দাম বাড়ানোর পর দেশে বাজারে ফের কমল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৭৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২২ দফা।

The post কমলো স্বর্ণের দাম appeared first on দ্য বেঙ্গল টাইম.

বাজারে পাওয়া যাচ্ছে সব জাতের আম, দাম চড়া
জমে উঠেছে আমের বাজার আম্রপালি, ল্যাংড়া, ফজলি আর লক্ষণভোগ আমে ভরে গেছে বাজার। তবে বাজারে প্রায় সব ধরনের আম আসলেও দাম এখনও চড়া রয়েছে বলেই অভিযোগ করছেন ক্রেতারা।

এবছর আমের ফলন কম হওয়ার ফলেই বেশি দামে আম বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন

শনিবার (২৯ জুন) বাসাবো মাদারটেক বাজারের বিভিন্ন আমের দোকান ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি জাতের আমের। সবচেয়ে দামি আম হলেও আম্রপালির চাহিদা শীর্ষে।

বাজারে মানভেদে প্রতি কেজি আম্রপালি জাতের আম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আম্রপালির ছোট সাইজের আম ক্ষেত্রবিশেষে ১১০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এদিকে মান ও সাইজভেদে প্রতিকেজি ফজলি আম ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ল্যাংড়া জাতের আমও সাইজ এবং মানভেদে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে লক্ষণভোগ জাতের আম ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া রত্না জাতের আম সর্বনিম্ন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিমসাগর বা ক্ষীরশাপাতি আমের বাজার প্রায় শেষ হলেও কিছু কিছু দোকানে এ আম এখনও পাওয়া যাচ্ছে। প্রতি কেজি হিমসাগর আম মানভেদে এখনও ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রায় সব ধরনের আম আসলেও কোনও জাতের আমই ১০০ টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না। দেশীয় বাজারে আমের এই ঊর্ধমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। পাশাপাশি আমের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান করেন তারা

বাজারে আম কিনতে আসা বশির মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, সব জাতের আমই বাজারে এখন আসছে। কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তো কেউ কিনতে পারছে না। এই আমার কথাই ধরুন, আমি যেখানে পাঁচ কেজি আম না কিনলে আমার পরিবারের হয় না, সেখানে আমাকে দুই কেজি কিনতে হচ্ছে। মানে আমার চাহিদার অর্ধেকও পূরণ হচ্ছে না। আমের দাম যদি ৫০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে রাখা যেতো তাহলে আর এই সাধ ও সাধ্যের সমন্বয়হীনতাটা হতো না।

মিয়াজি আব্দুল ওয়াদুদ নামের আরেক ক্রেতা বলেন, সবকিছুতে যেভাবে দাম বাড়ছে তাতে আর কিছুই খাওয়া যাবে না। আমাদের দেশের আম আমরাই কিনে খেতে হিমশিম খাই। অদূর ভবিষ্যতে ইলিশের মতো আমও দুর্লভ হয়ে যায় কি না ভেবে দেখার সময় এসেছে। এক কেজি আমের যদি এতো দাম হয় তাহলে মানুষ কিনবে কীভাবে।

বাজারে আম বিক্রেতা রাব্বি ইসলাম বলেন, আমরা যে দামে আম কিনে আনি তার চেয়ে অল্প কিছু বেশি লাভ করেই বিক্রি করে দেই। এই আমের কিছু নষ্ট হয় তাতে লাভের পরিমাণ কিছুটা কমে আসে। আমাদের হাতে তো দাম বাড়ানো বা কমানোর কিছু নেই।

সিদ্দিক মিয়া নামের আরেক বিক্রেতা বলেন, আম তো আমাদেরই দেশের ফল। এরপরেও বাজারে গতবারের তুলনায় দামটা একটু বেশি। তবে দাম বেশি হলেও ক্রেতার অভাব নেই। আম্রপালির চাহিদা প্রচুর। এর আগে হিমসাগরের চাহিদাও অনেক ছিল।

The post বাজারে পাওয়া যাচ্ছে সব জাতের আম, দাম চড়া appeared first on দ্য বেঙ্গল টাইম.

দাম কমলো সোনার।
সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমা‌নো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লক্ষ ৮ হাজার ১২৫ টাকা (ভরি)। কয়েকদিন আগে রেকর্ড দাম বাড়িয়ে ২২ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৯ হাজার ৮৭৫ টাকা (ভরি)।

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস থেকে জানা যায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুসারে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি করা হবে। সোনার দাম বাড়ানো হ‌লেও রুপার দাম রয়েছে শিথিল। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

সবশেষ গত ২৯ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস। যা ৩০ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই মূল্য হিসেবে, আজ বুধবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৯৪১ টাকায় বেচাকেনা হয়েছে।

The post দাম কমলো সোনার। appeared first on দ্য বেঙ্গল টাইম.

সার, মসুর ডাল ও ভোজ্যতেল আমদানির অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে সার, মসুর ডাল ও ভোজ্যতেল আমদানিসহ ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বুধবারের এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) মোট ৬০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে, যার মধ্যে ৩০ হাজার বাল্ক গ্রানুলার ইউরিয়া সৌদি আরবের এসএবিআইসি এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আমদানি করা হবে। অবশিষ্ট ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ক্রয় করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় এক লাখ টন বিভিন্ন ধরনের সার আমদানি করবে।মোট আমদানির মধ্যে বিএডিসি সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার  টন ডিএপি সার, মরক্কোর ওসিপি, এসএ থেকে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে।

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশি-বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে মোট ১৮ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কিনবে।এর মধ্যে ৬ হাজার মেট্রিক টন স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে খোলা দরপত্রের (ওটিএম) মাধ্যমে এবং বাকি ১২ হাজার ৫০০ মেট্রিক টন সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে আমদানি করা হবে।টিসিবি উন্মুক্ত দরপত্রের (ওটিএম) মাধ্যমে স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৩৬টি ইউনিটের ২০তলা ভবনের ০২টিতে ১৫০০ বর্গফুট  বাসার ‘আসবাবপত্র সরবরাহ ও স্থাপন’ এবং ‘পর্দা সরঞ্জাম সরবরাহ ও স্থাপন’ শিরোনামে গণপূর্ত অধিদপ্তরের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তবে সাংবাদিকদের জন্য কোনো ব্রিফিং না হওয়ায় ক্রয়ের খরচ জানা যায়নি।

The post সার, মসুর ডাল ও ভোজ্যতেল আমদানির অনুমোদন appeared first on দ্য বেঙ্গল টাইম.

বৈদেশিক লেনদেনে ৮.২২ বিলিয়ন ঘাটতির সম্মুখীন বাংলাদেশ
আমদানিতে কঠোরতা আরোপ করা সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের ঘাটতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ২০২২ অর্থবছরে সেই ঘাটটির পরিমাণ ছিল ৬ দশমিক ৬৫ বিলিয়ন। যা বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক বিগত অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশ ৬৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এই সময়ের মধ্যে ৫২ দশমিক ৩৪ বিলিয়ন মূল্যের পণ্য রফতানি হয়েছে।

এ কারণে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার। অর্থবছর ২০২৩-এ, আমদানি কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ, যেখানে রফতানি বেড়েছে ৬ দশমিক ২৮ শতাংশ।

বিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রফতানির চেয়ে আমদানি বেশি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের দাম বাড়ছে। রেমিট্যান্স ও রফতানি আশানুরূপ হচ্ছে না, বৈদেশিক বিনিয়োগ কমছে, এর প্রভাবে বাংলাদেশ বাণিজ্য ঘাটতির মধ্যে পড়ছে।

২০২৩ অর্থবছরে বাণিজ্য ঘাটতি সামগ্রিক বাণিজ্য ভারসাম্যে একটি বড় ব্যবধান তৈরি করেছে। এই ঘাটতি ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারের বেশি।

সামগ্রিক চলতি হিসাবে ঘাটতি বৃদ্ধির অর্থ হলো বিভিন্ন উৎস থেকে দেশে আসা বৈদেশিক মুদ্রার পরিমাণ যা পরিশোধ করা হচ্ছে তার চেয়ে বেশি। এতে কেন্দ্রীয় ব্যাংককে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়।

বাংলাদেশ ব্যাংক ২০২৩ অর্থবছরে ১৩ দশমিক ৫ বিলিয়ন বিক্রি করেছে। বিবি আগের অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন বিক্রি করেছে। এভাবে ডলার বিক্রির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে। চলতি বছরের ২৫ জুন পর্যন্ত রিজার্ভ ৩০ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) অর্থবছর ২০২৩ ২ দশমিক ৮৭ শতাংশ কমে ৪ দশমিক ৫০ বিলিয়ন হয়েছে। যা ২০২২ অর্থবছরে ছিল ৪ দশমিক ৬৩ বিলিয়ন।

২০২৩ অর্থবছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। যা ২০২২ অর্থবছরে ছিল ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।

বিবি কর্মকর্তারা বলেছেন, রফতানির চেয়ে বেশি আমদানি, রেমিট্যান্সের মন্দা এবং এফডিআই প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

The post বৈদেশিক লেনদেনে ৮.২২ বিলিয়ন ঘাটতির সম্মুখীন বাংলাদেশ appeared first on দ্য বেঙ্গল টাইম.

এবার ৩৪ দেশে রফতানি হয়েছে ২৭০০ টন আম
চলতি বছর ৩৪টি দেশে দুই হাজার ৭০০ টন আম রফতানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় এক হাজার টন বেশি। গত বছর ২৮টি দেশে মোট এক হাজার ৭৫৭ টন আম রফতানি হয়েছিল।

শুক্রবার (৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

কৃষি মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে দেশের আমের বিপুল চাহিদা থাকলেও উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রফতানির পরিমাণ কম। আম রফতানি বাড়াতে কৃষি মন্ত্রণালয় রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প পরিচালক মো. আরিফুর রহমান জানান, চলতি বছর আরও ১৫-২০ দিন আম রফতানি হবে।

চলতি বছর ৩৪টি দেশের মধ্যে যুক্তরাজ্যে এক হাজার ২৫৬ টন, ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন, কানাডায় ৪০ টন আম রফতানি করা হয়েছে।

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রফতানির পরিমাণ অনেক কম। ২০১৭-১৮ সালে মাত্র ২৩২ টন, ২০১৮-১৯ সালে ৩১০ টন, ২০১৯-২০ সালে ২৮৩ টন, ২০২০-২১ সালে ১৬৩২ টন, ২০২১-২২ সালে এক হাজার ৭৫৭ টন আম রফতানি হয়েছে।

বিশ্ববাজারে বাংলাদেশের আমের বিপুল চাহিদা থাকায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং করার জন্য যে প্রকল্প করা হয়েছে সেই প্রকল্পের আওতায় কৃষকদের উত্তম কৃষি চর্চা মেনে আম উৎপাদনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তা।

The post এবার ৩৪ দেশে রফতানি হয়েছে ২৭০০ টন আম appeared first on দ্য বেঙ্গল টাইম.

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মার্টিনেজ-অ্যালিস্টারের শুভেচ্ছা
আর্জেন্টিনা ফুটবলের প্রতি কোটি মানুষের অকুণ্ঠ ভালোবাসার মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ-আর্জেন্টিনার বন্ধুত্বমূলক সম্পর্ক। সম্প্রতি বিকাশ-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের রিজিওনাল ব্র্যান্ড পার্টনার হওয়ার মাধ্যমে দুই দেশের এ সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয়েছে।

তারই ধারাবাহিকতায়, বন্ধু দিবস উপলক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে বাংলাদেশি সব ফুটবলপ্রেমীকে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও বিকাশ-এর ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান এমিলিয়ানো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফেসবুক পেজের লিংক: https://fb.watch/mf182bxnRL/ এবং https://fb.watch/mf1hOGnyO2/।

শুভেচ্ছা বার্তায় এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বিশ্বকাপের পাশাপাশি সবসময়ই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম রিজিওনাল পার্টনার বিকাশকে স্বাগতম।

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, এত ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আর বিকাশকে স্বাগতম। সবার জন্য ভালোবাসা।

উল্লেখ্য, খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এএফএ এবং বিকাশ গত মে মাসে ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দেয়। যেখানে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ। এ উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হয়েছে বিকাশ।

The post বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মার্টিনেজ-অ্যালিস্টারের শুভেচ্ছা appeared first on দ্য বেঙ্গল টাইম.

ছাদকৃষিতেও ঋণ পাওয়া যাবে
চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে ‘কৃষি ও পল্লী ঋণ’ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। এবার কৃষি ঋণে নতুন কয়েকটি খাত যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ভেনামি চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, কালো ধান, এভোকাডো ফল ও পাতি ঘাস চাষেও পাওয়া যাবে কৃষি ঋণ। পাশাপাশি ছাদকৃষিতেও অর্থায়ন করতে পারবে ব্যাংকগুলো।

রোববার (৬ আগস্ট) কৃষি ও পল্লী ঋণ এ নীতিমালা এবং কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সা‌জেদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের পরিচালক কা‌নিজ ফা‌তেমা, পরিচালক দেবাশীষ সরকারসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা।

গত ২০২২-২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছিল কেন্দ্রীয় ব্যাংক, যা ছিল তার আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পার করে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একে এম সাজেদুর রহমান খান।

‘কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’ তুলে ধরে তিনি বলেন, ‘সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্যের দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি এবং সুস্বাস্থ্য অর্জনের উদ্দেশ্যে কৃষি ঋণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধতে জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে আমদানি বিকল্প শস্য, মসলা ও ফল চাষ বাড়াতে ঋণ বিতরণে নির্দেশনা অব্যাহত রাখা হয়েছে, যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৬ লাখ ১৮ হাজার ৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লী ঋণ নিয়েছেন, যার মধ্যে ১৮ লাখ ৮১ হাজার ৯৩৩ জন নারী। এবার রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১২ হাজার ৩০ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য ধরার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করতে হবে ৫০ শতাংশ ঋণ, যা গতবার ৩০ শতাংশ ছিল।

মৎস্য খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৩ শতাংশ ও প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৫ শতাংশ কৃষি ঋণ বিতরণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পল্লী অঞ্চলে আয়-উৎসারী কর্মকাণ্ডে ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রাণিসম্পদ খাতে পশু-পাখি লালনপালনে নিজস্ব জমির পাশাপাশি ইজার নেওয়া জমিতে খামার স্থাপন/পরিচালনার বেলাতেও কৃষি ঋণের সুযোগ খুলে দেয়া হয়েছে এবারের নীতিমালায়।

ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগু‌লো‌কে নিজস্ব নেটওয়ার্ক (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কন্ট্রাক্ট ফার্মিং, দলবদ্ধ ঋণ বিতরণ) এবং ব্যাংক-এমএফআই লিংকেজ ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার ন্যূনতম ৫০ শতাংশ হতে হবে। আগে তা ছিল ৩০ শতাংশ।

নতুন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ কর‌তে হ‌বে। পল্লি অঞ্চলে আয়-উৎসারী কর্মকাণ্ডে ঋণের সর্বোচ্চ সীমা হ‌বে ৫ লাখ টাকা। ছাদ কৃষিতে অর্থায়ন কর‌তে পার‌বে ব্যাংক। অর্থাৎ বা‌ড়ির ছা‌দে বাগান কর‌তে ঋণ পা‌বেন গ্রাহক।

The post ছাদকৃষিতেও ঋণ পাওয়া যাবে appeared first on দ্য বেঙ্গল টাইম.