বরগুনার তালতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​র‍্যালিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল দলীয় পতাকা, ফেস্টুন, এবং ব্যানার। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’-সহ বিভিন্ন স্লোগান দেন।

​র‍্যালি শেষে কেন্দ্রীয় ছাত্রনেতা আকন আল মামুনের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুব নেতা মোহাম্মদ এনায়েত হাওলাদার । উক্ত সবাই উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক আকন সবুজ, তালতলী উপজেলা যুবনেতা শফিকুল ইসলাম রাজু মৃধা,সহ তাঁতি দলের সভাপতি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের মাটি ও মানুষের দল। দলটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, পূর্বের ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশের মানুষ ভালো ছিল না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ দলের জন্য কাজ করতে হবে।

​বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।