আমিটা ভীষন মিষ্টি সবার
আবার কখনো বড্ড তেঁতো
অনায়েসে মিশে যাই –
আবার সহজেই বিরক্ত!
কখনও মনটা ভীষণ নরম
আবার বড্ড কঠিন,
মাঝে মধ্যে পানির মতো
কিছুটা ভিন্ন জটিল।
কখনও ভীষণ মায়াবিনী মুখ
আবার বিষাদে ভরা
কখনও চোখে যায় না দেখা
কিছুই ধ্বংস ছাড়া!
আমিটাকে ভাবতে চাইবে মন
কখনও বা ছুঁড়ে ফেলবে
এমনভাবে আড়াল হবে-
আমি যেনো অপ্রয়োজন।
আমিটা বড্ড ভালো মানুষ –
কখনও ভীষণ উন্মাদ,
কখনও আমি বন্ধু তোমার
ভালোবাসার অনুরাগ।
এক নিমেষেই হয়ে যা-ই আবার
মহাকালের মহাপাপ!
আমায় তুমি বুঝতে এসো না
গোলক ধাঁধায় হারিয়ে যাবে
অনুভূতি বোঝা বড্ড কঠিন
আগ্রহ হারাবেই।
–✍️সামসাদ ময়না
০৬.০১.২৫ খ্রিঃ
