“অভিমানী প্রত্যাশা”_সামসাদ ময়না

সাথিক রুবেল

যখন কারও প্রতি প্রত্যাশা বেড়ে যায়,
তখনই বোধহয় আঘাত আসে!
চূর্ণবিচূর্ণ হয় অন্তরাত্মা –
বিদীর্ণ হৃদয় অস্তিত্বের লড়াইয়ে,
কত প্রত্যাশা অধিকারচ্যুত হয় নিঃশব্দে!
জীবন ও বন্দি করতে পারেনি-
ভালোবাসার সব নীল!
কত জ্বালায় জীবন ক্ষয়ে যায়;
রয়ে যায় প্রতিবাদহীন।
অন্তিম সময় ক্রোধ ভাঙে-
অভিমানেরা মূর্ছা যায়!
কত যে সময় অসময় হয়ে-
অসহায় দীর্ঘশ্বাসে মিলেমিশে একাকার হয়।
বেদনার্ত শব্দেরা নিঃশব্দে চলে গেলে,
পড়ে থাকে কষ্টাহত চৌচির বিরান মাঠ।
জলপানে চেয়ে চেয়ে চাতক ক্লান্ত ;
আশাহত বিভ্রম প্রত্যাশার আবছা আঁধারে,
বিষণ্ন কি সুপ্রসন্ন-খোঁজ তার রাখে না কেউ!
যেখানে জ্বলে নেভে অনল –
সেখানে নিত্য কেন পোড়ে হৃদয়?