বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঞ্চের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় রাতের আধারে আওয়ামী পন্থীরা জয় বাংলা স্লোগানটি লেখেন। শনিবার সকালে স্লোগানটি দৃষ্টি গোচর হলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী পন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেল মাস্টারের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
শনিবার (২৮ ডিসেম্বার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঞ্চের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় জয় বাংলা স্লোগানটি লেখা দেখতে পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় উদ্বুদ্ধ জনতা শহরে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি টি-২০ ক্রীকেট টুর্নামেন্ট চলছিল। ওই মাঠে এক প্রান্তে পাকা মঞ্চ ও বিদ্যালয়ের আশপাশের দেয়ালে সকালে জয় বাংলা স্লোগান লেখা স্থানীয়রা দেখতে পেয়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের জানান। মুহুর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পরলে উপজেলা বিএনপিসহ ছাত্রজনতা স্কুল মাঠে জড়ো হয়। জয় বাংলা স্লোগান মুছে দেয়। পরে ওই বিদ্যালয়ের আওয়ামী পন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেলকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের অপসারন দাবীতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ স্থানীয় জনতা।
এসময় বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন ফোরকান, বাদশা মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম, সদস্য শাহারিয়ার নাঈম, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক।
